ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাসপোর্ট পুনরায় ইস্যুর নতুন নিয়ম, দ্বিতীয়বার হারালে ১০ হাজার টাকা জরিমানা এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না: ডা. শফিকুর রহমান নারী রেফারিকে হেনস্তা ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে বরখাস্ত হিগুয়েইন খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে: শফিকুর রহমান বাসের নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি, কার্যকর ২২ সেপ্টেম্বর দেশের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসাবে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চভাড়া বৃদ্ধি করল সরকার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের আদেশে কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের খালাসের আদেশের প্রেক্ষিতে আটজন কারাবন্দি মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে তাদের গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. জাকির হোসেন মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের খালাসের আদেশের পর প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই শেষে মুক্তিপ্রাপ্তদের কারাগার থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

মুক্তি পাওয়া আটজন হলেন মো. শামীম, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, আফসার উদ্দিন, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা, আব্দুর রহিম শরীফ ও কামরুন্নাহার মনি। মুক্তি পাওয়ার সময় কামরুন্নাহার মনির সঙ্গে তার সাত বছর বয়সী মেয়ে মোবাশ্বেরা খানম রাথীও কারাগার থেকে বের হয়ে আসে।

কারাগারের মূল ফটকের সামনে সকাল থেকেই মুক্তিপ্রাপ্তদের স্বজনরা অপেক্ষা করছিলেন। প্রিয়জনদের দীর্ঘ সময় পর কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন, মুক্তিপ্রাপ্তরাও তাদের স্বজনদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পরিবার সূত্রে জানা গেছে, কারাগার থেকে বেরিয়ে তারা স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন।

ইফতেখার উদ্দিন রানার মা হাজেরা বেগম অভিযোগ করেন, তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। ছেলেকে ফিরে পাওয়ায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং তৎকালীন প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান।

উল্লেখ্য, নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জন আসামির মধ্যে হাইকোর্ট ১০ জনকে খালাস দিয়েছেন। এছাড়া চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অপর দুই আসামি সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের আদেশে কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

আপডেট সময় : ০৫:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬