ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ব্লাড ব্যাগ রাখায় ফার্মেসীকে জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ও ডিঙেদহ এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এই তদারকি অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

অভিযানে আশরাফুল আলমের মালিকানাধীন মেসার্স সুমি ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন পাওয়া যায়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এ অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা এবং যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ক্যাব সদস্য রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ব্লাড ব্যাগ রাখায় ফার্মেসীকে জরিমানা

আপডেট সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬