ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেফতার ৩

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ব্যবসার টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আলী আশরাফ।

পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে গলাকাটা অবস্থায় আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ছোট পরিসরে পেঁয়াজের ব্যবসা করতেন। অবিবাহিত হওয়ায় ব্যবসার টাকা সাধারণত নিজের কাছেই রাখতেন এবং তার প্রতিবেশীদের কয়েকজন বিষয়টি জানতেন। তদন্তে জানা গেছে, ওই টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই ৭ সেপ্টেম্বর রাতে তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন কৌশল অবলম্বন করে পুলিশ প্রথমে মো. সেলিম হোসেন ও মো. মনসুর আলীকে গ্রেফতার করে। পরে আদালতে হাজির করে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সেলিম ও মনসুর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার বিস্তারিত বিবরণ দেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে সাঁথিয়ার ডাঙ্গা মাজগ্রামের নিজ বাড়ি থেকে আকাশ মোল্লা নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর আজিজের কাছ থেকে লুট করা টাকা আসামিরা নিজেদের মধ্যে ভাগ করে নেন। গ্রেফতার সেলিমের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সেলিম ও মনসুর প্রত্যেকে ৬ হাজার টাকা এবং আকাশ ৪ হাজার টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত রেজাউল করিম বাঘা নামের আরেক আসামি এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেফতার ৩

আপডেট সময় : ১১:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬