ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে: শফিকুর রহমান বাসের নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি, কার্যকর ২২ সেপ্টেম্বর দেশের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসাবে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চভাড়া বৃদ্ধি করল সরকার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০ অপ্রতিমকে নিয়ে ভিকটিম ব্লেমিংয়ে ক্ষুব্ধ মা, আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি পূর্বাচলে জনপ্রিয় হাঁসের মাংসের দোকানে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন করে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল

ত্রিশালে ইসলামী আন্দোলনের নতুন কমিটি, সভাপতি জাহাঙ্গীর ও সম্পাদক মাহফুজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীর সভাপতি এবং প্রভাষক ডা. মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ত্রিশাল পৌরশহরের দরিরামপুরে অবস্থিত সংগঠনের উপজেলা কার্যালয়ে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনের প্রথম পর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতি মুহা. ইয়াকুব সাঈদ। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সহসভাপতি মাওলানা মাসউদুর রহমান ও মাওলানা সাইফুল্লাহ মানসুর, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করীম রসূলপুরী এবং সহকারী সেক্রেটারি মুফতি মাহদী হাসান তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দেশে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার তাগিদ দেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলনের মূল আদর্শ তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ত্রিশাল উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক ডা. মাহফুজুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের আদর্শ ও ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ত্রিশালে ইসলামী আন্দোলনের নতুন কমিটি, সভাপতি জাহাঙ্গীর ও সম্পাদক মাহফুজ

আপডেট সময় : ০৫:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬