ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন হবে আগের চেয়ে স্বচ্ছ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে বেশি স্বচ্ছ হবে। তিনি জানিয়েছেন, এই নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শতভাগ সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, যোগ্য, সৎ ও শিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন করা হবে, যারা ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন। রোববার দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বর্তমান সরকারের ওপর জনগণের আস্থা বাড়ছে উল্লেখ করে ফারজানা শারমিন পুতুল বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের অনেক চাহিদা রয়েছে, যার সবগুলো এখনো পূরণ করা সম্ভব হয়নি। বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ ও তেলের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। প্রতিমন্ত্রী বলেন, এই তিনটি খাতে বাংলাদেশকে দীর্ঘকাল ধরে পরনির্ভরশীল করে রাখা হয়েছে, যাতে অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়। বর্তমান সরকার এমনভাবে এসব সমস্যার সমাধান করতে চায়, যাতে বাংলাদেশকে আর কারও ওপর নির্ভরশীল হতে না হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, সমস্যা ও সমাধানের মধ্যবর্তী এই সময়টুকুতে জনগণের কষ্ট হচ্ছে। এই কষ্টের জন্য বর্তমান সরকার এবং স্বয়ং প্রধানমন্ত্রী বারবার দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা যখনই যেখানে যাচ্ছি, মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো কমতি নেই এবং এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। সভায় জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান এবং জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচন হবে আগের চেয়ে স্বচ্ছ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬