ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ১০ নৌকা ধ্বংস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে জাফলংয়ের বল্লাঘাট থেকে জুমপাড় পর্যন্ত এই আভিযানিক কার্যক্রম চালানো হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে ১০টি নৌকা ভেঙে ধ্বংস করা হয়েছে। একই সাথে ঘটনাস্থল থেকে আনুমানিক ৩ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় রাতের আঁধারে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সক্রিয়ভাবে উপস্থিত ছিল।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) আমাদের জাতীয় সম্পদ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও প্রকৃতির ক্ষতিসাধন করছে, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিবেশ রক্ষা এবং সরকারি নির্দেশনার আলোকে এ ধরনের কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ১০ নৌকা ধ্বংস

আপডেট সময় : ১০:১৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬