সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে লোকালয়ে হানা দেওয়া দুটি বনবিড়ালের বাচ্চা উদ্ধার
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:৫৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলের লাহারপুর এলাকায় লোকালয়ে হাঁস শিকার করতে আসা দুটি বনবিড়ালের বাচ্চাকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের পাশের সমর মোদকের বাড়িতে এই ঘটনা ঘটে।
বাড়ির বাসিন্দারা জানান, হাঁসের ডাক শুনে তারা বাইরে বেরিয়ে আসেন। এ সময় তিনটি বনবিড়ালকে হাঁস শিকারের চেষ্টা করতে দেখা যায়। স্থানীয় লোকজন বনবিড়ালগুলোকে ধরার উদ্যোগ নিলে মা বনবিড়ালটি পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ওই সময় দুটি বাচ্চাকে আটক করতে সক্ষম হন এলাকাবাসী।
পরে উদ্ধার করা এই দুটি বনবিড়ালের বাচ্চাকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin



























