ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু

মাধবপুরের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শাহ মুসলিম গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার একাধিকবারের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌর শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে চেক জালিয়াতি বা ডিজঅনার সংক্রান্ত পৃথক তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলা ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলের বিভিন্ন আদালতে বিচারাধীন ছিল। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মাধবপুর থানা-পুলিশ পৌর এলাকার স্বপন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, সাবেক মেয়র শাহ মো. মুসলিমের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা তামিল করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দীর্ঘদিন ধরে মাধবপুরের স্থানীয় রাজনীতি ও স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন শাহ মো. মুসলিম। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি একাধিকবার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এছাড়া এলাকায় একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মাধবপুরের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শাহ মুসলিম গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬