ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি অক্টোবরে একদিনের ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু রুপির বিপরীতে শক্তিশালী টাকা, দুই বছরে মান বেড়েছে ১১.৬ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অ্যাটর্নি জেনারেল চরফ্যাশনে ৩০ বছর ধরে গাছ লাগিয়ে সড়ক সবুজ করলেন ইমাম রেজাউল অনাপত্তি সনদ বাতিল: ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ফাউন্ডেশন আফগানিস্তানের আটটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন, ট্রলারসহ যুবককে জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ট্রলারসহ জাহাঙ্গীর গাজী (৩০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গাবুরার চকবারা সংলগ্ন খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করে নীলডুমুর ১৭ বিজিবির সদস্যরা।

আটক জাহাঙ্গীর গাজী শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মৃত সাত্তার গাজীর ছেলে। বালু উত্তোলনকালে হাতেনাতে আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন অভিযুক্তকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন জানান, অবৈধ উপায়ে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে জড়িত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় ভবিষ্যতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন, ট্রলারসহ যুবককে জরিমানা

আপডেট সময় : ১২:০০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬