ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, নিখোঁজ ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের মহেশখালীতে গভীর সাগরে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) মহেশখালী উপকূল থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দূরে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রলারটি মহেশখালী কুতুবজোম খোন্দকার পাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের মালিকানাধীন ছিল।

উদ্ধার হওয়া জেলেদের ভাষ্যমতে, ঘটনার সময় তারা ট্রলারে ঘুমিয়ে ছিলেন। আকস্মিক কোনো কিছু বুঝে ওঠার আগেই বোটটি ডুবে যায়। পানিতে ভাসতে ভাসতেই তাদের জ্ঞান ফেরে। এরপর তারা সাগরে ভেসে থাকা অবস্থায় একে অপরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং পরবর্তীতে উদ্ধারকারীদের সহায়তায় প্রাণে বেঁচে ফেরেন।

দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া পাঁচ জেলে হলেন— খোন্দাকার পাড়া এলাকার বাসিন্দা কবির আহমদের পুত্র জসিম উদ্দিন (৩৫), বেলাল উদ্দিন (৩০), জাফর আলমের পুত্র শাহাজান (২৯), রহিম উল্লাহর পুত্র শাকের উল্লাহ এবং আব্দুল মান্নানের পুত্র বাবু। এই ঘটনায় মহেশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আশরাফ আলীর পুত্র আলা উদ্দিন (৩৫) এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ আলা উদ্দিনকে উদ্ধারের লক্ষ্যে সাগরে তৎপরতা চালানো হচ্ছে। ট্রলারডুবির এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে নিখোঁজ জেলের পরিবারের সদস্যদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান বিষয়টি নিশ্চিত করে জানান, পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নিখোঁজ জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, নিখোঁজ ১

আপডেট সময় : ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬