সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১০:৫৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই জন জেলে নিখোঁজ রয়েছেন।
নিহত জেলেরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। এছাড়াও নিখোঁজ থাকা অপর দুই জেলের নাম নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।
স্থানীয়রা জানায়, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন কয়েকজন জেলে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin




























