ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই: অস্ট্রেলিয়া অধিনায়ক সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক

লংগদুতে যৌথ বাহিনীর অভিযানে নারীসহ ৯ রোহিঙ্গা আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযানে নারীসহ মোট নয়জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন- মো. সাব্বির, নুমাইর, শাওন, আব্দুল হাফেজ, নুরুল আমিন, মো. হোসেন, তৈয়ব, সাবিকুন ও তহুরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, বুধবার দুপুরে রাঙামাটি জেলা শহরের রির্জাব বাজার থেকে স্পিডবোটে করে ১২ জনের একটি দল লংগদুর উদ্দেশে রওনা হয়। পরে তারা মাইনীমুখ বাজারে এসে অবস্থান নিলে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানের সময় নয়জন আটক হলেও বাকি তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দিয়েছেন এবং উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে আসার কথা স্বীকার করেছেন। লংগদু থানার পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে। তাদের উদ্দেশ্য এবং পালিয়ে যাওয়া তিনজনের পরিচয় শনাক্তের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

লংগদুতে যৌথ বাহিনীর অভিযানে নারীসহ ৯ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৯:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬