ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮ মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে ক্ষুব্ধ পরীমণি, নিজেকেই দায়ী করলেন অপরাধী হিসেবে নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের পাঁচ বিরোধী নেতার অনাক্রমণ চুক্তি ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, অনিয়মে কঠোর ব্যবস্থা জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ

শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পৃথক কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দলটির দুই পক্ষের উদ্যোগে পৃথকভাবে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শহরের রঘুনাথবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। বিএনপি নেতা আবু রায়হান রূপনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে ফজলুর রহমান তারা ও কামরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

এর আগে দুপুরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পৃথক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হযরত আলী। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। সদর উপজেলা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম সভাটি সঞ্চালনা করেন। সভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ সিরাজুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উভয় আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠার ইতিহাস ও প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পৃথক কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ

আপডেট সময় : ১১:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬