কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আপডেট সময় : ০৮:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়ায় উৎসবমুখর পরিবেশে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে তিনি এই কর্মসূচির শুভ সূচনা করেন।
উদ্বোধন পরবর্তী সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুলাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা হাতে ধানের শীষ নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।





























