ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ট্রেন 'কুড়িগ্রাম এক্সপ্রেস'-এর ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন।

ঘটনার পর ভুক্তভোগী নারী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সান্তাহার রেলওয়ে থানায় গিয়ে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযুক্তদের মধ্যে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক এবং ট্রেনে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যের নাম উল্লেখ রয়েছে। গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, সোমবার সকালে ওই নারী ট্রেনটিতে ভ্রমণ করছিলেন। এক পর্যায়ে ট্রেনের ক্যান্টিনে তাকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। এ সময় ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকারে ট্রেনের অন্যান্য যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, অভিযোগে উল্লিখিত দুই পুলিশ সদস্যসহ অন্যদের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৭:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬