ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব এড়াতে পলাতক ১ লাখ ১০ হাজার জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন লাশ উদ্ধার এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই পাওয়ার আশা বাণিজ্যমন্ত্রীর জুলাইকে ধারণ করে না বিরোধীদলীয় নেতা, মন্তব্য প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় জুয়েলারি বন্ধ, তবুও বহাল স্বর্ণের নতুন দাম দুর্গাপূজায় বন্ধের দিনেও কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী আইনের চোখে সবাই সমান, কেউ ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী মানবদেহ কি ভবিষ্যতে পুনরুজ্জীবিত করা সম্ভব? বিজ্ঞান কী বলে

কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র নদে ভাসল শিশুর লাশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে বায়েজিদ মিয়া নামে সাড়ে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চরবাঘুয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। বায়েজিদ ওই গ্রামের মিজান মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল বায়েজিদ। ওই দিন দুপুর ১টার দিকে তাকে স্থানীয় চরবাঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে দেখা যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। স্বজন ও প্রতিবেশীরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

নিহত শিশুর চাচা মাহফুজুর রহমান জানান, শনিবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদে একটি শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি বায়েজিদের বলে শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও এ বিষয়ে সুপারিশ করেছেন। আবেদনটি বিধি অনুযায়ী যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র নদে ভাসল শিশুর লাশ

আপডেট সময় : ০৬:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬