ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা ও লুটপাট ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: সুলতান টুকু ফ্রান্সে কারফিউতে সহিংসতা কমলেও নতুন বিক্ষোভের আশঙ্কা সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাইয়েদ আবদুল্লাহ জ্যাকসনের দ্বিতীয় বায়োপিকে থাকবে বিতর্কিত যৌন নির্যাতনের অধ্যায় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি ঘোষণা অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকচক্র: দায় কার? প্যারিসে বিক্ষোভের সুযোগে চুরি হলো মেসির জার্সি ও আর্মব্যান্ড মার্কিন নির্বাচন সামনে রেখে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা দীর্ঘায়িত করছে ইরান

জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন লাশ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগরে দীর্ঘ এক মাস নিখোঁজ থাকার পর চান মিঞা (৫৫) ওরফে চান্দ আলী নামের এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত চান্দ আলী জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত মাসে উপার্জনের উদ্দেশ্যে নিজের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে চান্দ আলী নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর থেকে তার ভ্যানটিরও কোনো হদিস পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

পুলিশ জানায়, সোমবার সকালে স্থানীয়রা সড়কের পাশে একটি মস্তকবিহীন পচাগলা দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরিহিত পোশাক ও অন্যান্য আলামত দেখে স্বজনেরা লাশটি চান্দ আলীর বলে শনাক্ত করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, ময়নাতদন্তের জন্য লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না এবং ভ্যান ছিনতাই নাকি অন্য কোনো বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৫: ২৬আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৫: ৫৭

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬