ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীর সোনাগাজীতে মাদকসহ ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪ জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ রাজধানীর শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান শক্ত করল বার্সেলোনা অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি: ইশরাক জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা: ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর ভিনিসিয়ুস জুনিয়রকে রিয়াল ছাড়ার পরামর্শ দিলেন কোচ হোসে মরিনহো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরপর দুই দিন গরুভোজ ঘিরে বিতর্ক

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকে গ্রাহকের পৌনে ৮ লাখ টাকা চুরি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগ রেখে জমার ভাউচার লেখার সময় এক চোর চক্রের সদস্য কৌশলে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী ওই গ্রাহকের নাম আবু ইউসুফ বাবু (আবু ইউসুফ বাবুল)। এই চুরির ঘটনায় ইতিমধ্যেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী আবু ইউসুফ বাবু জানান, জেলা সাব রেজিস্ট্রি অফিসের নামে পে-অর্ডার করতে তিনি দুপুরে সোনালী ব্যাংকে গিয়েছিলেন। ৭ লাখ ৮০ হাজার টাকা পে-অর্ডার করার উদ্দেশ্যে তিনি ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগটি রাখেন। এরপর কাউন্টারের পাশে থাকা একটি টেবিলে বসে তিনি জমার ভাউচার লিখছিলেন। এই সুযোগে চোর চক্রের এক সদস্য এসে কৌশলে টাকার ব্যাগটি কাউন্টার থেকে নিয়ে চম্পট দেয়। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার প্রধান মে. শরীফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে জমার ভাউচার লিখছিলেন। নিজের টাকার দিকে সার্বক্ষণিক নজর না রাখায় চোর চক্র অত্যন্ত কৌশলে টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যায়। মূলত গ্রাহকের অসাবধানতার কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলেও তিনি জানান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, সোনালী ব্যাংক থেকে এক গ্রাহকের টাকা চুরির একটি লিখিত অভিযোগ তারা পেয়েছেন। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, দুপুর ১২টার দিকে আবু ইউসুফ বাবু নামে এক ব্যক্তি সাত লাখ ৮০ হাজার টাকার পে-অর্ডার কাটতে ব্যাংকে আসেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকে গ্রাহকের পৌনে ৮ লাখ টাকা চুরি

আপডেট সময় : ১০:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬