ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষে ভাঙা গ্লাসের আঘাতে যুবক নিহত পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজারের বেশি গ্রেপ্তার দেশের ৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ আইন প্রণয়নে বাধা দিতেই বিরোধী দলের পরিকল্পিত ওয়াকআউট: স্বরাষ্ট্রমন্ত্রী মেডিকেল শিক্ষার্থী ফাতেমার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শাহবাগই ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে: আবদুল্লাহ তাহের রাজবাড়ী ডিগ্রি কলেজে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা রাশিয়ার গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: নিহত ১ বাংলাদেশি কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা ২৯ সেপ্টেম্বর থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

গাজীপুরে জুয়েলারি দোকান থেকে মালিকের গলাকাটা লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ (৪০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে ভূষির মিল এলাকার আব্দুল গনি রোডে অবস্থিত ‘সাদিয়া জুয়েলার্স’ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। নিহত আজাদ ওই জুয়েলারি দোকানের মালিক ছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো গত শনিবার রাতেও নিজের দোকানের ভেতরেই ঘুমিয়েছিলেন আবুল কালাম আজাদ। সাধারণত প্রতিদিন সকাল ৯টার মধ্যে দোকান খুলে বেচাকেনা শুরু করতেন তিনি। কিন্তু রোববার সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও দোকান বন্ধ থাকতে দেখে আশপাশের ব্যবসায়ীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। এরপর দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের এক দোকানি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান।

খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জুয়েলারি দোকানের ভেতর থেকে আবুল কালাম আজাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করেন। নিহত আজাদের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার ভোলাইন গ্রামে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে জুয়েলারি দোকান থেকে মালিকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬