ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক গ্রেপ্তার রিয়াদে প্রাণঘাতী হামলার আগে সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন নীরব ছিল সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন প্রাকৃতিক দুর্যোগে ধৈর্য ও আল্লাহর স্মরণে মুমিনের করণীয় প্রথম ভারতীয় সুপারস্টার অশোক কুমারের জীবন ও ক্যারিয়ারের অজানা কথা আখাউড়া প্রশাসনে বহিরাগত ‘পাবলিক পেশকার’ আমজাদের দাপট বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস লিগের আজকের সূচি আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে জোর ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল

পার্বত্য চট্টগ্রামে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বারোপ করলেন প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উন্নত ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। রোববার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন স্কিমের আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সনদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতির উন্নয়ন করা সম্ভব নয়; এর জন্য মানব সম্পদের উন্নয়ন করতে হবে। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রশংসা করে বলেন, বোর্ডটি আজ কেবল ফ্রিল্যান্সারই তৈরি করছে না, বরং উদ্যোক্তাও তৈরি করছে। বর্তমান সরকার ফ্রিল্যান্সারদের জন্য নানা সুযোগ-সুবিধা প্রদান ও নতুন উদ্ভাবন তৈরি করছে। আগে ফ্রিল্যান্সারদের উপার্জিত অর্থ দেশে আনতে চরম বেগ পেতে হতো, কিন্তু বর্তমান সরকার সেই ব্যবস্থা অত্যন্ত সহজ করে দিয়েছে।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মানব সম্পদ উন্নয়নে আরও বেশি কাজ করবে এবং পার্বত্য মন্ত্রণালয় থেকে তাদের সব রকম সহযোগিতা প্রদান করা হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের 'রংধনু জাতি'র ধারণার কথা উল্লেখ করে বলেন, রংধনু মানে সুন্দর। পার্বত্যাঞ্চলের সকল সম্প্রদায় দেশের ও জাতির উন্নয়নে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে—এমনটাই প্রত্যাশা সরকারের।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, সদস্য অর্থ (যুগ্ম সচিব) সুমন বড়ুয়া, সদস্য পরিকল্পনা (উপ-সচিব) জাহিদ ইকবাল এবং রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তিন পার্বত্য জেলায় মোট ২০০ জনকে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া অনুষ্ঠানে ৫০ জন নারীকে সেলাই মেশিন এবং ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী রাঙ্গামাটি পার্ক সংলগ্ন ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন। বিকেলে তিনি রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক থেকে মহরমপুর খাল পর্যন্ত রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন এবং মহাপুরম খালের উপর নির্মিত ব্রিজের উদ্বোধন করেন। এর আগে তিনি চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি পৌঁছে জেলা পরিষদের আয়োজিত ই-লার্নিং সেন্টারের উদ্বোধন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

পার্বত্য চট্টগ্রামে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বারোপ করলেন প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন

আপডেট সময় : ০৮:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬