ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ইস্তাম্বুলে ইয়ামালের ম্যাজিকে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ টেস্ট ইতিহাসে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস সিরাজগঞ্জে পূজার কেনাকাটায় সরগরম মার্কেট ও ফুটপাত গুমানি নদীতে বৈঠার ছন্দে মাতল ঐতিহ্যবাহী নৌকা বাইচ অ্যাটলেটিকোর কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড মোদি শাসনের কি শেষ শুরু? রাজপথে উত্তাল ভারত

সিলেটে দম্পতি ও গৃহকর্মী হত্যায় আদালতে স্বীকারোক্তি দিলেন বাবুল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় আলোচিত দম্পতি ও তাদের গৃহকর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়া (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই জবানবন্দি রেকর্ড শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট পরিদর্শক সৈয়দ মাহবুবুল হক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জবানবন্দিতে বাবুল নতুন কোনো তথ্য দিয়েছেন কি না, তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানিয়েছেন। এর আগে দুপুরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, আদালতে হাজির করার পর বাবুল নিজেই ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেন।

এর আগে গত ১৬ আগস্ট সকালে বাবুল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আদালতে জবানবন্দি দিলেন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও গৃহকর্মী তাহমিনার (১৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন বিকেলের দিকে রায়নগর রাজবাড়ি এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা প্রয়াত নূর মিয়ার ছেলে বাবুল মিয়াকে আটক করে পুলিশ, পরবর্তীতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সিলেটে দম্পতি ও গৃহকর্মী হত্যায় আদালতে স্বীকারোক্তি দিলেন বাবুল

আপডেট সময় : ০১:৪৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬