ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মারুফ কামাল খানের ‘রাজনীতির সদর-অন্দরে’ বই কালোত্তীর্ণ হবে জমকালো আয়োজনে খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল উদ্বোধন তিন জেলায় নারীদের জন্য বিআরটিসির পিংক বাসের যাত্রা শুরু বাকেরগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ পারমাণবিক ও বৈজ্ঞানিক অগ্রগতি অব্যাহত রাখবে ইরান: আইআরজিসি উপ-প্রধান ১৬ ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য প্রাথমিকে ২০২৭ সাল থেকে যুক্ত হচ্ছে নতুন দুই পাঠ্যবই: শিক্ষামন্ত্রী অভ্যন্তরীণ চাহিদা পূরণ হয়েছে, এখন মাছ রপ্তানি বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু বৈষম্যহীন রাষ্ট্র গঠনই জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা: সাইফুল হক রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় মিয়ানমারের বিবৃতির সঙ্গে দ্বিমত বাংলাদেশের

লালমোহনে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টমটম চাপায় শিশু নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ইঞ্জিনচালিত টমটমের চাপায় জিসান নামের সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ টু লর্ডহাডিঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার রুবেলের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিশু জিসান স্থানীয় গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। ওই মন্দিরে ক্লাস শেষে ছুটির পর বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল সে। এ সময় দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত টমটম তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন দ্রুত জিসানকে উদ্ধার করে পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জিসানকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনার বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সভাপতি ইব্রাহিম মিয়া বিষয়টি পুলিশকে অবহিত করেছেন। দুর্ঘটনার জন্য দায়ী টমটমটি বর্তমানে তাদের জিম্মায় রয়েছে।

ওসি আরও বলেন, শিশুটিকে পার্শ্ববর্তী চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়েছিল। নিহতের পরিবারকে মৃত্যুর সনদপত্র সংগ্রহ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জিসানের পরিবারের পক্ষ থেকে থানায় এসে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হলে পুলিশ তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

লালমোহনে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টমটম চাপায় শিশু নিহত

আপডেট সময় : ০৯:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬