ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিমলা থানায় ছাদের পলেস্তারা খসে আহত ডিউটি অফিসার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে অটো মামলা সিস্টেম বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বজ্রসহ ভারী বৃষ্টির শঙ্কা ঢাকায় চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন পুরুষ প্রমাণিত হওয়ায় দুই নারী অ্যাথলেট আজীবন নিষিদ্ধ, পদক বাতিল প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে কিশোরগঞ্জে ময়লার ভাগাড়ে বালুর প্রলেপ বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি ভারতে আ.লীগ নেতাদের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব: প্রকাশ্যে ক্ষোভ স্বাধীনতা দিবসে জেন-জি প্রজন্মকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় বিদ্যুতের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা ছিলেন এবং হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আবু রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে ডেলিভারি ভ্যানে করে নলতার দিকে যাচ্ছিলেন। কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬