ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কারের ধাক্কা, সহকারী জজ নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর সদর উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একেএম ছামিউল হক (২৭) নামের এক সহকারী জজ প্রাণ হারিয়েছেন। আজ সোমবার ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছামিউল হক জামালপুর জজ আদালতের অধীনে ইসলামপুরের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী জজ ছামিউল হক ঢাকার লালমাটিয়া থেকে একটি প্রাইভেটকারে করে জামালপুরে ফিরছিলেন। পথিমধ্যে লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হক নিহত হন এবং চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন।

পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার সেটিকে সড়কের ওপর দাঁড় করিয়ে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। অসতর্কভাবে দাঁড়িয়ে থাকা এই ট্রাকটির পেছনেই দ্রুতগতির প্রাইভেটকারটি ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, গুরুতর আহত চালক ইদ্রিস আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কারের ধাক্কা, সহকারী জজ নিহত

আপডেট সময় : ০২:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬