ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

কবিরহাটে নিখোঁজের একদিন পর ডোবায় মিলল যুবদল নেতার মরদেহ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাটে নিখোঁজ হওয়ার একদিন পর আজাদ হোসেন নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোষবাগ গ্রামের একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত আজাদ হোসেন একই গ্রামের হানিফ মিয়ার বাড়ির মৃত ফজল হকের ছেলে। তিনি কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে আজাদ হোসেন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের পরদিন শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

নিহতের স্বজনরা এ ঘটনায় আজাদের চাচাতো ভাই ফারুক (৪০) ও নিজাম (৩৬)-কে দায়ী করে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। স্বজনদের দাবি, ঘটনার পর থেকেই তারা এলাকা থেকে পলাতক রয়েছেন।

কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজ রহমান মনজু জানান, আজাদ হোসেন একজন ব্যবসায়ী ছিলেন এবং পাশাপাশি যুবদলের একজন সক্রিয় নেতা হিসেবে কাজ করতেন। তিনি এই মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটন করে প্রকৃত জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি জোর দাবি জানিয়েছেন।

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের গলার চারপাশে দড়ি প্যাঁচানো এবং চোখের ওপর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

কবিরহাটে নিখোঁজের একদিন পর ডোবায় মিলল যুবদল নেতার মরদেহ

আপডেট সময় : ১০:২৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬