ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহত, আটক ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে নূর ইসলাম (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নূর ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া এলাকার মৃত ওহাব মণ্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে নূর ইসলামের সঙ্গে তার আপন ছোট ভাই হেলালের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই হেলাল ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই নূর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় নূর ইসলামকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণেই এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ছোট ভাই হেলালকে আটক করেছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহত, আটক ১

আপডেট সময় : ১০:২২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬