ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি সতর্ক করলেন ইরানের আরাগচি যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড প্রোগ্রাম স্থায়ী হওয়ার পথে: প্রভাব পড়বে বাংলাদেশিদের ওপর খুলনায় ৬০ সাংবাদিককে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট দিল বিজেপিসি প্রতিবন্ধকতা প্রতিভা বিকাশের পথে বাধা হবে না: আইসিটিমন্ত্রী গ্লাসগোতে ঘুড়ি উৎসবে ২০৩০ কমনওয়েলথ গেমসের আমেজ পার্বতীপুরে শপথ নিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতারা চুয়াডাঙ্গায় ৩৯ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক কেন উত্তাল পাকিস্তানের আজাদ কাশ্মীর: নির্বাচনের আবহে অস্থিরতা সোনারগাঁওয়ে দুই হাসপাতালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মির্জাগঞ্জে জামায়াতের গণমিছিল: জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি

পার্বতীপুরে শপথ নিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ১১ সদস্যবিশিষ্ট কমিটির শপথ গ্রহণ ও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) রাত ৯টায় পার্বতীপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হুসাইন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ এবং পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী। পার্বতীপুর প্রেসক্লাবের আহ্বায়ক মো. আতাউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পার্বতীপুর প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মো. আলাউদ্দিন। শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পর বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে নিজেদের দায়িত্বভার বুঝে নেন।

১১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মো. মাহফিজুল ইসলাম রিপন। এছাড়া মো. আমজাদ হোসেন সহ-সভাপতি এবং মাই টিভির প্রতিনিধি মো. আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম সম্পাদক পদে মো. আব্দুল্যা আল মামুন (মিলন), কোষাধ্যক্ষ পদে মো. এ.টি.এম জোবায়েদুর রহমান (জবা), এবং দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল জলিল সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. অহেদুল ইসলাম।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোহসিন আলী, মো. সাজেদুর রহমান নওশাদ, মো. নুর আলম সিদ্দিক এবং মো. হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পেশাদারিত্বের মান উন্নয়ন, পারস্পরিক ঐক্য রক্ষা এবং সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা পার্বতীপুর প্রেসক্লাবকে আরও শক্তিশালী, গতিশীল ও গণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের ভবিষ্যৎ কার্যকালের সাফল্য কামনা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পার্বতীপুরে শপথ নিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতারা

আপডেট সময় : ০৮:৩৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬