ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল নিয়ে পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছয়টি মোটরসাইকেলে করে ১০ জন পর্যটক বান্দরবানের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা রুমা উপজেলার বগালেক এলাকার একটি কটেজে রাত্রিযাপনের জন্য ওঠেন। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে তারা সবাই মিলে বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষ করে দলের অন্য আটজন ফিরে এলেও জামির ও রোকাইয়া স্থানীয় গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে ভিউ পয়েন্ট পার হয়ে সামনের দিকে চলে যান.

তারা ফিরে না আসায় সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। এরপরই সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। দীর্ঘ তল্লাশির পর রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন গভীর পাহাড়ি খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ওই পর্যটকরা স্থানীয় টুরিস্ট গাইডের কথা অমান্য করে সেখানে বেড়াতে গিয়েছিলেন। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে রাস্তার পাশের গভীর খাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, বগালেক ভিউ পয়েন্টের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু

আপডেট সময় : ০১:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬