শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা দল টিকিয়ে রাখার কৌশল: পার্থ

- আপডেট সময় : ০৬:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যে আলোচনা চলছে, তার কোনো বাস্তবতা নেই। সোমবার বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজারে সরকারি খাল খনন কর্মসূচি পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি এটিকে দল টিকিয়ে রাখার জন্য একটি রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করেন।
শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে পার্থ বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহ ও জনগণের আত্মত্যাগের পর তার রাজনীতিতে ফিরে আসা কঠিন। তিনি বলেন, জুলাই মাসকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও অসম্ভব। গত দুই বছর আগে আমরা রিমান্ডে ছিলাম, কিন্তু এখনকার মানুষের যে মানসিকতা ও আত্মত্যাগ, তা সবকিছুর প্রেক্ষাপট বদলে দিয়েছে।
এর আগে সোমবার দুপুরে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও নদীভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি কেয়ারটেকার সরকারের আমলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ ছিল না।
ভোলাবাসীর নদীভাঙন সমস্যা সমাধানে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এমপি পার্থ বলেন, আগামী একনেক সভায় বড় বাজেট অনুমোদনের মাধ্যমে স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। নদীভাঙন কেবল বসতভিটাই নয়, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও হুমকির মুখে ফেলেছে। পরিদর্শনকালে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া আলীনগর ছাড়াও ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাল খনন কাজ পরিদর্শন করেন তিনি।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজারে সরকারের খাল খনন কর্মসূচি সরেজমিন পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আন্দালিব রহমান পার্থ আরও বলেন, ‘জুলাইকে অস্বীকার করে দেশে আসা তো দূরের কথা রাজনীতিতে ফিরে আসাও আমার মনে হয় অনেক কঠ
জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, গত ২ বছর আগে আমরা রিমান্ডে ছিলাম।



























