সংবাদ শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি

৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শিক্ষানবিশ এই সহকারী পুলিশ সুপাররা তাদের বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর বদলি হওয়া নতুন কর্মস্থলে যোগদান করবেন।
বদলি হওয়া ৯৩ জন সহকারী পুলিশ সুপারকে সিআইডি, ডিএমপি, র্যাব, কক্সবাজার, খুলনা, এপিবিএন, জিএমপি, সিএমপি, আরপিএমপি, কেএমপি, এসএমপি, বিএমপি এবং শিল্পাঞ্চল পুলিশ ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor
























