ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, গ্রেপ্তার ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে বরিশাল নগরের সদর রোডে অবস্থিত সাবেক শিক্ষামন্ত্রী হাসেম আলী খানের বাসভবনে এই হামলার ঘটনাটি ঘটে। ৩৯ বছর বয়সী আহত নাদিমা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় রোববার সকালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় চাচা নজরুল ইসলাম খানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার ভিত্তিতে চাঁদনী নামে একজনকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

ভুক্তভোগী নাদিমা মোহাম্মদী খান অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির জেরে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। তিনি জানান, গত ১৮ জুলাই তিনি ও তার চাচাতো বোন বাড়িতে আসেন। সেখানে কিছু যুবক বাড়ির ভেতর আবর্জনা ফেলে রাখত এবং মাদকসেবন ও ব্যবসা চালাত। এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ২৫ থেকে ৩০ জন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। তখন নাদিমা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

নাদিমার ভাষ্যমতে, তার চাচা নজরুল ইসলাম খানের উসকানি ও প্রশ্রয়েই মাদকসেবী ও বিক্রেতারা এই হামলা চালিয়েছে, যাতে তিনি আর বাড়িতে না আসেন। তিনি বলেন, 'এই হামলায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমার নিজ বাড়িতেই কিছু উচ্ছৃঙ্খল মাদকসেবী আমার চাচার উসকানিতে আমার ওপর হামলা চালিয়েছে।'

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. হান্নান জানিয়েছেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আসামিদের ধরতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি আরও বলেন, এই ঘটনায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

বরিশালে আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৭:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬