ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের ক্ষেত্রে ‘কবুল’ ছাড়াও যে ৫ শব্দে বৈধ হয় সম্পর্ক জ্বালানি ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ফোনালাপ রাজশাহীর পদ্মায় নৌকাডুবি: বাবা ও ছেলে নিখোঁজ রামুর ঝটিকা মিছিলে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৩১ জন জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী চাকরিতে মেধার চেয়ে বিএনপির দলীয় পরিচয় বড়: গোলাম পরওয়ার মোদির ভিডিও ব্লক: ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা ৬ বছর পারফরম্যান্সের নিশ্চয়তা নিয়ে বাজারে ইনফিনিক্স নোট ৬০ প্রো দেশব্যাপী বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন গ্রেপ্তার ইরানের সঙ্গে সমঝোতার ‘ভালো সম্ভাবনা’ দেখছেন ট্রাম্প

পাটখেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, কিশোরকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার রংপুর 
  • আপডেট সময় : ০৮:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ২৬৪ বার পড়া হয়েছে

পাটখেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, কিশোরকে জিজ্ঞাসাবাদ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর 

লালমনিরহাটে পাটখেত থেকে জুনায়েদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক কিশোরকে থানায় নেওয়া হয়েছে। রবিবার রাতে জেলার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের ছেকনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ খুনিয়াগাছ ইউনিয়নের ছেকনাপাড়া এলাকার অটোরিকশাচালক দুলাল মিয়ার ছেলে। পুলিশের ধারণা, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যার আগে শিশু জুনায়েদ খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তার পরিবারের সদস্যরা। জুনায়েদকে শেয়াল নিয়ে যেতে পারে সন্দেহে স্থানীয়রা এলাকার পাটখেতে খোঁজা শুরু করে। একপর্যায়ে পাটখেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলে জানান, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রাতেই এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। শিশু জুনায়েদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাটখেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, কিশোরকে জিজ্ঞাসাবাদ

আপডেট সময় : ০৮:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪