ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনে জবির মিছিলের অপেক্ষায় থাকতাম: নাহিদ ইসলাম বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ: রেলপথ মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫১২ দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৮২৮ প্রথম আলো অনলাইন: দিনের আলোচিত পাঁচটি খবর ৩৬ দিন সাগরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করলেন বাংলাদেশি জেলেরা বিয়ের ক্ষেত্রে ‘কবুল’ ছাড়াও যে ৫ শব্দে বৈধ হয় সম্পর্ক জ্বালানি ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ফোনালাপ রাজশাহীর পদ্মায় নৌকাডুবি: বাবা ও ছেলে নিখোঁজ রামুর ঝটিকা মিছিলে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৩১ জন

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে পড়ার কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এই সহযোগিতা কামনা করেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের জানান, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছিলেন। মঙ্গলবার মালয়েশিয়ায় সেই চিঠি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। চিঠিতে বাংলাদেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, ফোনালাপে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন যে তিনি তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বাংলাদেশকে কীভাবে সহায়তা করা যায়, তা দ্রুত জানাবেন। তাৎক্ষণিক কোনো সমাধান দেওয়া সম্ভব কি না, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, তাৎক্ষণিক সমাধান দিতে পারলে আলহামদুলিল্লাহ, নাহলে তারা কী ধরনের সহযোগিতা করতে পারে তা তারা জানাবেন।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সুযোগ নিয়ে বাংলাদেশ আগে থেকেই কাজ করছে। এলএনজি সরবরাহের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, পরামর্শ কিংবা সম্পদ ভাগাভাগির মাধ্যমে মালয়েশিয়া বাংলাদেশকে সহযোগিতা করতে পারে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান তিনি। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গ্যাস সংকট নিরসনে সহযোগিতার আশ্বাস দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬