ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে শসার বাম্পার ফলন, ২ হাজার টন উৎপাদনের সম্ভাবনা: কৃষকের মুখে হাসি মাদারগঞ্জে শসার বাম্পার ফলন, ২ হাজার টন উৎপাদনের সম্ভাবনা সৌদিতে হামলার প্রভাবে ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, দায়িত্ব থেকে অব্যাহতি অসুস্থতার ভান করে মেকআপ মেখে ৫ চাকরি, প্রতারণায় অভিযুক্ত বাংলাদেশি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: সরকারের দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর সঙ্গে চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম বাবুলের সাক্ষাৎ অক্টোবরের ১৩ দিনে ১৭ হাজার ২৮১ কোটি টাকার রেমিট্যান্স কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, সেক্রেটারি মাহবুবের গাড়ি ভাঙচুর

গাজীপুরে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার- ২

সুরুজ্জামান রাসেল গাজীপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

গাজীপুরে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার- ২

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরুজ্জামান রাসেল গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর গাছার উত্তর খাইলকুর এলাকা থেকে ১৯ মে রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে ২০ মে সোমবার বিকেল তিনটায় টঙ্গী পূর্ব থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, ভোলা জেলার বোরহান উদ্দিন থানার পক্ষিয়া গ্রামের শিবলু (৩৯) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকার রাকিবুল হাসান (২৭)। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৯২ হাজার টাকার মূল্যমানের জাল নোট জব্দ করেন পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় শিবলুর স্ত্রী মিনারা ও তাদের অপর এক সহযোগী আনিসকে একই মামলায় আসামি করে মোট চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আসন্ন ঈদুল আযহার ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের বাজারে এসব জাল নোটগুলো ছড়িয়ে দেবার পরিকল্পনা ছিলো তাদের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার- ২

আপডেট সময় : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪