ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গ্যাস না পেয়ে চট্টগ্রামে সিএনজিচালকদের সড়ক অবরোধ মক্কা চুক্তি: তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোট সৌদি, পাকিস্তান ও তুরস্কের ‘মক্কা চুক্তি’ কি ইসরায়েলের জন্য নতুন হুমকি? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে ইরান, দাবি বিশেষজ্ঞের ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ইরানের অস্ট্রেলিয়ার লিড ছোঁয়ার পথে বাংলাদেশ, তামিমের ব্যাটে দারুণ লড়াই ইরান ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম ফ্রান্সের স্টেইনস পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি রাব্বানী খান

নওগাঁর নিয়ামতপুরে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ৩৪৬ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর নিয়ামতপুরে সবুজ দাস (২৯) নামের এক এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৭ মে) দুপুরে উপজেলা সদরের তিন মাথা মোড়ে এনজিও প্রতিষ্ঠান মেঘনা সেভিংস এ- ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর আবাসিক কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

সবুজ দাস জেলার পত্নীতলা উপজেলার পত্নীতলা ইউনিয়নের বোরাম কাঁটাবাড়ি এলাকার সুপক দাসের ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানে সহকারী হিসাব রক্ষক পদে কর্মরত ছিলেন। এনজিও কর্মী সবুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন।

মেঘনা সেভিংস এ- ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ফিল্ড কর্মকর্তা সেলিম রেজা জানান, দুপুরে অফিসের কাজের বুয়া তাকে ফোন করে জানায় সবুজ দাসের দরজা ভিতর থেকে বন্ধ। অনেকক্ষন থেকে ডাকাডাকি করলেও কোন সাড়া পাচ্ছেনা। এমন কথা শুনে দ্রুত অফিসে ফিরে এসে দরজা ধাক্কাধাক্কি করলেও শেষ পর্যন্ত দরজা না খুললে নিচে একজনের কাছ থেকে মই নিয়ে তাতে চড়ে ওপরে জানালা দিয়ে দেখি, সে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছেন। পরে স্থানীয়দের ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি ও ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাজের বুয়া আজেদা বেগম রনি বলেন, বেলা ১১ টার দিকে আমি বাজার করতে যায়। ফিরে এসে দেখি দরজা বন্ধ। এরপর দরজা ধাক্কা দি কয়েকবার। সাড়া না পেয়ে কয়েক বার ফোন দিলেও ফোন রিসিভ করেননি তিনি। পরে অফিসের স্টাফকে বিষয়টি জানালে তারা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ ঘটনায় থানার তদন্ত কর্মকর্তা ফইম উদ্দিন জানান, কি কারণে এমন ঘটনা তা নিশ্চিত হওয়া যায় নি। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁর নিয়ামতপুরে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩