ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাগুরায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ স্টার্টআপদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান গাজা যুদ্ধে ইসরায়েলের কট্টর সমর্থক লিন্ডসে গ্রাহামের জীবনাবসান ফাইনালের পথে চার পরাশক্তি: কার সামর্থ্য কতটুকু? ইংল্যান্ডের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন আনবেন স্কালোনি? সেমিফাইনাল ঘিরে আর্জেন্টিনা দলের কানসাস সিটিকে বিদায় ও মেসির বার্তা ঢাবিতে তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে মাদক ও চোরাই গাড়িসহ আটক ৩৭৭ জন

বগুড়ায় নিজ ঘর থেকে নারীর ঝুলে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ মকবুল হোসেন স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৮:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

বগুড়ায় নিজ ঘর থেকে নারীর ঝুলে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মকবুল হোসেন
স্টাফ রিপোর্টার:

বগুড়া শহরে তিনতলা বাড়ির একটি কক্ষ থেকে জান্নাতি আক্তার (২৫) নামে এক নারীর অর্ধগলিত ঝুলে থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১ টার দিকে শহরের চক ফরিদ এলাকায় এতিমখানা রোডের ওই ভবনে শয়ন কক্ষের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।

জান্নাতি আক্তার আদমদীঘি উপজেলার সান্তাহার লকু সিভিল কলোনি এলাকার মাজেদ হোসেনের মেয়ে। চকফরিদ এলাকার সোহেল রানার বাসায় তিনি ভাড়া থাকতেন।

বাড়ির মালিক জানিয়েছেন, প্রায় এক মাস আগে জান্নাতি আক্তার তার বাড়ির তিনতলায় একটি ইউনিট ভাড়া নেন। তবে কয়েকদিন ধরে তার দেখা মিলছিল না। তার কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল।

বুধবার জান্নাতির ঘর থেকে পচা গন্ধ আসছিল এবং পচা রক্ত চুইয়ে চুইয়ে দরজার নিচে দিয়ে এসে গড়িয়ে পড়ছিল। পরে খবর দিলে পুলিশ এসে গলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, রাতে কক্ষের দরজা ভেঙ্গে জান্নাতির মরদেহ উদ্ধার করা হয়। দরজা ভেতর থেকে লাগানো ছিল। সয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঝুলে ছিল। ধারণা করা হচ্ছে, তিনি দুই তিন দিন আগেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ জন্য মরদেহে পচন শুরু হয়েছে।

সদর থানার ওসি হাসান বাসির জানান, জান্নাতির স্বামীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি তুরস্ক প্রবাসী বলে জানা গেছে। তবে কী কারনে তিনি আত্মহত্যা করছেন তা জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ায় নিজ ঘর থেকে নারীর ঝুলে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫