ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ইস্তাম্বুলে ইয়ামালের ম্যাজিকে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ টেস্ট ইতিহাসে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস

বেগমগঞ্জের ০৫ নং ছয়ানীতে ছাত্রদল কর্মীদের হাতে খুন হলো যুবদল কর্মী, আটক ৩

মোঃ হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে

বেগমগঞ্জের ০৫ নং ছয়ানীতে ছাত্রদল কর্মীদের হাতে খুন হলো যুবদল কর্মী, আটক ৩

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে শাকিল (১৯) নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে ছাত্রদলের কিশোর গ্যাং এর সদস্যরা।

সোমবার রাত (২৮ এপ্রিল) সাড়ে ৮ টার দিকে উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের পাশে বড় বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শাকিল গঙ্গাবর গ্রামের নোয়া বাড়ির খোকা মিয়ার পুত্র ও পেশায় সে দিনমজুর। আগামী মাসে সে বিদেশ যাওয়ার কথা রয়েছে। এ সময় স্থানীয়রা তিন জনকে আটক করে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে একদল ছাত্রদলের কিশোর গ্যাং ওই এলাকায় মহড়া দেয়। এ নিয়ে শাকিলের সাথে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে তারা শালিককে লক্ষ করে গুলি করে। গুলি শাকিলের নাভির নিচে লেগে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ দিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পার্শ্ববর্তী ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের মজিদ পাটোয়ারী বাড়ির খোকন পাটোয়ারীর ছেলে মুশফিক (২৫), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে জীবন (২৪) ও তাদের বন্ধু মনিরকে (২২) আটক করে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে। তারা তিনজনই বিএনপির যুবদল নেতা মোহন পাটোওয়ারীর অধীনে ছাত্রদলের সাথে সম্পৃক্ত।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে সেনা বাহিনী ও পুলিশ রয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি(তদন্ত) হাবিবুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। তদন্ত করে পরে বিস্তারিত বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেগমগঞ্জের ০৫ নং ছয়ানীতে ছাত্রদল কর্মীদের হাতে খুন হলো যুবদল কর্মী, আটক ৩

আপডেট সময় : ০৬:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫