সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে চলন্ত বাসে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধ*র্ষণের অভিযোগে বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরিফুর রহমান তীব্র,ডবল মুরিং থানা প্রতিনিধি চট্টগ্রাম।
- আপডেট সময় : ০৫:৩৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৩৬৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামে চলন্ত বাসে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধ*র্ষণের অভিযোগে বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি

আরিফুর রহমান তীব্র,ডবল মুরিং থানা প্রতিনিধি চট্টগ্রাম।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে হানিফ পরিবহনের একটি বাসে ওই কিশোরী কক্সবাজার থেকে চট্টগ্রামে আত্মীয়ের বাড়িতে আসছিল। অন্য যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিলেও ওই কিশোরীকে আটকে রাখে চালক, হেলপার ও সুপারভাইজার।
গাড়িটি নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় চলন্ত অবস্থায় বুধবার সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত কিশোরীকে ধর্ষণ করা হয়। সকালে তাকে নগরের কানাই রাস্তার মাথা এলাকায় নামিয়ে দেওয়া হয়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে কান্নারত অবস্থায় দেখে ঘটনা জানতে চান। ঘটনা শুনে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।




























