ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন প্রাকৃতিক দুর্যোগে ধৈর্য ও আল্লাহর স্মরণে মুমিনের করণীয় প্রথম ভারতীয় সুপারস্টার অশোক কুমারের জীবন ও ক্যারিয়ারের অজানা কথা আখাউড়া প্রশাসনে বহিরাগত ‘পাবলিক পেশকার’ আমজাদের দাপট বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস লিগের আজকের সূচি আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে জোর ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে

সাংবাদিকসহ ৩ জনকে মারপিটের ঘটনায় ৬ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৪:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে

সাংবাদিকসহ ৩ জনকে মারপিটের ঘটনায় ৬ সন্ত্রাসী গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

বগুড়ায় ১ জন সাংবাদিকসহ ৩ জন ব্যক্তিকে মারধর ও লাঞ্ছনার ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার বিশেষ অভিযানে ৬ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি বার্মিজ চাকু, ২টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আজ ( ৭ এপ্রিল ) সোমবার বেলা সাড়ে ১২ জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গতকাল (৬ এপ্রিল) রবিবার বিকেলে বগুড়া শহরের জেলখানা মোড় এলাকায় ‘ফ্রেস জুস বার’ এর সামনে সাংবাদিক খোরশেদ আলম, ফ্রিল্যান্স সাংবাদিক আসাফুদৌলা নিয়ন ও তৌফিকুল ইসলাম নামের একজনকে মারধর ও লাঞ্ছিত করে একদল সন্ত্রাসী।

এ ঘটনার পরপরই বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম এর সার্বিক নির্দেশনায় ও ডিবি বগুড়ার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার-এর নেতৃত্বে ১টি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে।
অভিযানের ধারাবাহিকতায়, পৌনে ১২ টায় শাজাহানপুর থানাধীন বনানী এলাকা থেকে প্রধান অভিযুক্ত মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২২) কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও ৫জন সহযোগীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গন্ডগ্রাম দক্ষিণপাড়ার মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২২), গন্ডগ্রাম উত্তর পাড়ার মোঃ হাবিবুর রহমান রকি (২৫), গন্ডগ্রাম নতুন পাড়ার মোঃ তারিকুল ইসলাম (২২), মোঃ জিসান খান (২১), গন্ডগ্রাম সারিয়াকান্দি পাড়ার মোঃ জিহাদ (২০) ও মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকার
মোঃ টুটুল (২০)।

পুলিশ জানায়, রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে পূর্বে একটি হত্যা মামলা ও একটি মাদক মামলা রয়েছে। হাবিবুর রহমান রকির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। গ্রেফতারকৃতদের কয়েকজন নিষিদ্ধ ছা্ত্রলীগ নেতাদের সহযোগী সন্ত্রাসী হিসেবে কাজ করত বলে স্থানীয় লোকজন নিশ্চিত করেছে।

আটককৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মারধরের ঘটনায় বগুড়া সদর থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া, পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিকসহ ৩ জনকে মারপিটের ঘটনায় ৬ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫