ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়, বারান্দায় চলছে চিকিৎসা পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইকুয়েডরে প্রার্থনাসভার সময় ক্রুশ ভেঙে পাদ্রীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মাহমুদুল হক রুবেল চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, আপত্তি জানাল ইউক্রেন মহাষ্টমীতে কুমারী পূজায় ভক্তদের ঢল, রামকৃষ্ণ মিশনে বিশেষ আয়োজন উত্তাল ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন শহরে কারফিউ ও তীব্র বিক্ষোভ সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা সভায় পুলিশের ভূমিকা নিয়ে মুক্তিযোদ্ধা ও নেতাদের ক্ষোভ ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল পাটগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সংসদ সদস্য রাজীব প্রধান

ঘোড়াঘাটে ছাত্র-জনতা আন্দোলনের মিছিলে হামলা, ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

ঘোড়াঘাটে ছাত্র-জনতা আন্দোলনের মিছিলে হামলা, ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান (৬৫) ও একই ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম (৬০)।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র- জনতা মিছিল নিয়ে পৌর শহরের বাসস্ট্যান্ডে যায়। সেখানে আন্দোলনকারীদের ওপর হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সেই সাথে যানবাহন ভাংচুর, মোটরসাইকেল ও দোকানঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে থানায় এ মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের নেতা– কর্মিসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় দুজনকে গ্রেপতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে ছাত্র-জনতা আন্দোলনের মিছিলে হামলা, ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫