ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে: আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়ে বাংলাদেশের জয় ফেনীর সোনাগাজীতে মাদকসহ ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪ জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ রাজধানীর শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান শক্ত করল বার্সেলোনা অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি: ইশরাক জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা: ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর ভিনিসিয়ুস জুনিয়রকে রিয়াল ছাড়ার পরামর্শ দিলেন কোচ হোসে মরিনহো

রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

মোঃ জাহিদুর রহিম মোল্লা  রাজবাড়ী জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৮:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে

রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাহিদুর রহিম মোল্লা  রাজবাড়ী জেলা প্রতিনিধি 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আব্দুল জব্বারকে (৭৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের পান্না চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফকীর আব্দুল জব্বার রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়েছে।

বিকেলে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

আপডেট সময় : ০৮:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫