ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালের ভয়াবহ বন্যায় নিহত ৩৮৯, নিখোঁজ ৯ শতাধিক মানুষ ফেনীতে খুঁটিতে বেঁধে গৃহবধূ ও যুবদল নেতাকে নির্যাতন, আটক ৩ লর্ডস টেস্টে স্মিথ-কক্সের ব্যাটে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জাপানের প্রধানমন্ত্রী ক্যানসার আক্রান্ত দুই সন্তানের জননী আঁখির বাঁচতে প্রয়োজন সহায়তা অপপ্রচার রোধে মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় চাঁদাবাজি ও সরকারি কাজে বাধার মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২ প্রথম দিনেই শত কোটি আয় ছাড়াল যশের ‘টক্সিক’ কিংবদন্তি হলিউড অভিনেতা টিম কারি আর নেই, ৮০ বছর বয়সে প্রয়াণ ২০১৪-২০২৫: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর সাত ধরনের নিপীড়নের তথ্য প্রকাশ

নারায়নগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

হাসান আহমেদ প্রান্ত নারায়ণগঞ্জ
  • আপডেট সময় : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসান আহমেদ প্রান্ত নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ রূপগঞ্জের বরপার আড়িয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরপা এলাকায় অবস্থিত ওই বাড়িটি ঘেরাও করে এটিইউ’র একটি অভিযানিক দল।

এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল বলেন, এটিইউ’র এটি একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, গতমাসে নেত্রকোনায় একটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরে গতকাল একজন মহিলা জঙ্গিকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যেই বরপার ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী জানান, আনুমানিক আট বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার জাকির হোসেন নামের এক সৌদি প্রবাসী এই চারতলা বাড়িটি নির্মাণ করে ভাড়া দেন। বিভিন্ন সময়ে অপরিচিত লোকজনের এই বাড়িতে আসা-যাওয়া রয়েছে বলেও জানান তারা।

তবে, রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বাড়ি ঘিরে রাখার বিষয়টি এখনও আমার কাছে ক্লিয়ার না। ঘটনাস্থলে যাচ্ছি, গিয়ে বিস্তারিত জানাতে পারবো।

নারায়ণগঞ্জের সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) হাবিবুর রহমান বলেন, বাড়িটিতে ও অভিযানের প্রস্তুতি চলছে। অভিযান পরিচালনা শেষে কি হয় জানাতে পারবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়নগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

আপডেট সময় : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪