ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হামলার প্রভাবে ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, দায়িত্ব থেকে অব্যাহতি অসুস্থতার ভান করে মেকআপ মেখে ৫ চাকরি, প্রতারণায় অভিযুক্ত বাংলাদেশি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: সরকারের দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর সঙ্গে চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম বাবুলের সাক্ষাৎ অক্টোবরের ১৩ দিনে ১৭ হাজার ২৮১ কোটি টাকার রেমিট্যান্স কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, সেক্রেটারি মাহবুবের গাড়ি ভাঙচুর বই পড়া ও হাজার বছরের সংস্কৃতি তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে ঘর-আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লায় চাঁদাবাজি ও সরকারি কাজে বাধার মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি কাজে বাধা দেওয়া এবং চাঁদাবাজির অভিযোগে দায়ের করা তিনটি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সিদলাই ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিদলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাব্বির হোসেন (২৬) ও একই গ্রামের মো. শাকিব (২৫)। পুলিশ জানিয়েছে, তারা তিনটি মামলারই এজাহারনামীয় আসামি এবং এতদিন পলাতক ছিলেন।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনের নির্দেশনায় এসআই সুজন কুমার আচার্য, এসআই মো. রফিকুল ইসলাম ও এসআই মোহাম্মদ জালাল উদ্দিনের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। সিদলাই ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে সাব্বির ও শাকিবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, সরকারি কাজে বাধা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ব্রাহ্মণপাড়া থানায় দায়ের হওয়া তিনটি মামলায় এই দুজনের নাম রয়েছে। এর আগে কলেজ ছাত্রদল সভাপতি সাব্বির হোসেনের বিরুদ্ধে ৭০০ টাকার একটি হাঁস বিক্রির সময় ৩০০ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছিল। এ ঘটনায় এক হাঁস বিক্রেতা থানায় লিখিত অভিযোগ করেছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে সাব্বির হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি এমদাদুল হক ধীমান বলেন, সংগঠনের প্রতি ত্যাগ এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকার কারণে সাব্বিরকে আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজের সভাপতি করা হয়েছিল। তবে তিনি কোনো অন্যায় বা অনিয়মে জড়িয়ে পড়লে তার দায় সংগঠন নেবে না। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুজনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় চাঁদাবাজি ও সরকারি কাজে বাধার মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৪:৫৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬