ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাফকার সাহিত্য ও ক্ষমতার জটিল সমীকরণ: এক গভীর বিশ্লেষণ আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকার আহ্বান টুকুর নবাবগঞ্জে নানা কর্মসূচিতে চড়ারহাট গণহত্যা দিবস পালন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: কর্মকর্তাদের দিকে সন্দেহের আঙুল গেতাফে ম্যাচে বার্সেলোনার একাদশে জেসুস, রাফিনিয়াকে ঘিরে নতুন পরিকল্পনা বেলকুচিতে অটোভ্যান চালককে হত্যার পর লাশ বালুচাপা, ৪ দিন পর উদ্ধার ২০২৬ বিশ্বকাপে অনলাইনে সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার আর্জেন্টিনা কুষ্টিয়ায় সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ এমপি আমির হামজার শেষ মুহূর্তে গোল করে ম্যানইউকে রুখে দিলো ১০ জনের টটেনহ্যাম রাঁচিতে ২৫০ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড জয়

শিমূলতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০৮:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে

শিমূলতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আত্মহত্যা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

কুড়িগ্রামের রাজারহাটে আজ (১৯ ফেব্রুয়ারি) সোমবার সকাল ৯ঃ৩০ঘটিকায় উপজেলার নাজিমখান ইউনিয়নে গলায় দঁড়ি দিয়ে ফাঁস লাগিয়ে প্রভাত চন্দ্র বর্মণ (৫১) নামের এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন। সকাল সাড়ে নয়টার দিকে তার নিজ বাড়িতে তিনি এ ঘটনা ঘটান।
নিহত শিক্ষক প্রভাত চন্দ্র বর্মণ উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ সোনালুরকুটি গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমূলতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর রাজারহাট উপজেলা শাখার সভাপতি ছিলেন। কি কারণে তিনি আত্নহত্যা করেছেন তার কোনো তথ্য জানা যায়নি।
নিহতের স্বজনরা জানান প্রভাত চন্দ্র ও তার স্ত্রী একই প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো আজকেও কর্মস্থলে যাবার জন্য স্ত্রী কণিকা রায় প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিল। সময় বেশি লাগার জন্য আশেপাশে খুঁজে না পেয়েগোয়াল ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গোয়াল ঘরের তীরের সাথে গলায় দঁড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রভাত চন্দ্রের স্ত্রী ছাড়াও মেয়ে দীপশিখা রায় প্রাপ্তি(১৯) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ও ছেলে নাজিমখান পাবলিক স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণির ছাত্র কৌশিক চন্দ্রকে রেখে মারা যান ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,তদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে প্রেরনের পর এ সংক্রান্তে ইউডি মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ধারনা করছি এটি একটি আত্মাহত্যা। তার পরেও আমরা তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিমূলতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আত্মহত্যা

আপডেট সময় : ০৮:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪