ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী ১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট? হুতিদের হামলার মুখে প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ৩৪ কোটি টাকার ম্যাটস এখন নেশাখোরদের আস্তানা, ৪ বছর ধরে পরিত্যক্ত ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২% ও মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে নিউ ইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্থা, ভিডিও ভাইরাল

নড়াইলের একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী নানা আয়োজন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭০ বার পড়া হয়েছে

নড়াইলের একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী নানা আয়োজন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত চারণকবি কবিয়াল বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে তার (বিজয় সরকারের) জন্মভূমি নড়াইল সদর উপজেলার ডুমদী গ্রামের নিজ বাসভবনে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিজয় সরকার জন্মজয়ন্তী উৎসব উদযাপন কমিটি।
কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার বেলা ৪ টা ১০ মিনিটে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,৪ টা ১৫ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সাড়ে ৪ টায় আলোচনা সভা, সন্ধ্যায় বিজয় গীতি পরিবেশনা ও ভাবগানের আসর। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, (২০ ফেব্রুয়ারি) মঙ্গলবার দিনব্যাপী উন্মুক্ত বিজয় গীতি পরিবেশনা, বিকালে আলোচনা সভা, রাতে কবিগানের আসর। কবিগান পরিবেশনা করবেন প্রভাষ সরকার ও সন্তোষ সরকার।

বিজয় সরকার জন্মজয়ন্তী উৎসব উদযাপন কমিটির সদস্য সুলতান মাহমুদ জানান, বিজয় সরকারের দু’দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা, গীতিকার ও গায়ক, চারণকবি বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নবকৃষ্ণ অধিকারী এবং মার নাম হিমালয়া দেবী। তিনি একাধারে গানের রচয়িতা ও সুরকার। পোষা পাখি উড়ে যাবে সজনী/ একদিন ভাবি নাই মনে। এই পৃথিবী যেমন আছে/ তেমনি ঠিক রবে/ সুন্দর এই পৃথিবী ছেড়ে/ একদিন চলে যেতে হবে। তুমি জানো নারে প্রিয়/ তুমি মোর জীবনের সাধনা’-এ ধরনের অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ছিলেন তিনি। তিনি প্রায় এক হাজার ৮০০ গান রচনা করেছেন।

তিনি অনেক ইসলামী গান ও কবিতা রচনা করেন। কবিগানের আসরেও দুর্দান্ত ছিলেন তিনি। মাতিয়ে তুলতেন দর্শক-শ্রোতাদের। কোন কোন মঞ্চে তৎক্ষনাৎ নিজের রচিত আধ্যাত্মিক গান পরিবেশন করে তিনি উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করতেন। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য তিনি চারণকবি ও ‘সরকার’ উপাধি লাভ করেন।

১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের বেলুড়িয়া নামক স্থানে কন্যা বুলবুলির বাড়ি বিধান পল্লীতে তিনি মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন উপমহাদেশের প্রখ্যাত এই চারণ কবি।

অজপাঁড়াগায়ে জন্মগ্রহণ করেও তিনি (বিজয় সরকার) লোকসঙ্গীত ও কবিগান রচনা করে ও গেয়ে সবার মাঝে আলো ছড়িয়েছিলেন। তার রচিত আধ্যাত্মিক গান আজও সবার মনে-প্রাণে নাড়া দেয়।###

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলের একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী নানা আয়োজন

আপডেট সময় : ০১:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪