ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডারউইন টেস্টে বাংলাদেশের লিড, তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরিতে স্বস্তি নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে? সাংবিধানিক প্রেক্ষাপট জাপানের চিবা অঞ্চলে নজিরবিহীন বৃষ্টিপাতে ৬ জনের মৃত্যু ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ লোক নিয়ে নামবেন আফ্রিদি ডারউইন টেস্টে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ গ্যাস সংকটে স্থবির নিত্যপণ্যের কারখানা, ব্যাহত উৎপাদন সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি পোস্ট করে বিতর্কে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী রাজধানীর বাজারে সবজির চড়া দাম, মাছ যেন সোনার হরিণ ডিমের দাম বাড়লেও লোকসানে পিরোজপুরের খামারিরা, বন্ধের পথে ৩০০ খামার

ঝালকাঠিতে সরকারি রাস্তা দখলের অভিযোগ

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ২৭৭ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে সরকারি রাস্তা দখলের অভিযোগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে সরকারি রাস্তা দখল করে গাছ রোপনের অভিযোগ পাওয়া গেছে। এতে জনসাধারণের চলাচল ব্যহত হচ্ছে। উপজেলার গালুয়া ইউনিয়নের দূর্গাপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে হাফেজ মোঃ আল আমিন বৃহস্পতিবার রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করে সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অনুলিপি প্রদান করেন।

অভিযোগের ভিত্তিতে গালুয়া বাজার থেকে পূর্ব দিকে সরজমিনে গিয়ে জানা যায়, জেএল নং- ৩৭, গালুয়া দূর্গাপুর মৌজার এস এ দাগ নং-১৫১৪, বি এস খতিয়ান নং- ১ বি এস দাগ নং-২৭৭১ (রাস্তা)। যেখানে একটি সরকারি কৃষি অধিদপ্তরের গোডাউন অবস্থিত। যার পূর্ব পাশ থেকে বয়ে গেছে জনসাধারণের চলাচলের জন্য সরকারি জায়গার উপরে ১৯ ফুট চওড়া একটি রাস্তা। রাস্তা সহ সরকারি মোট সতেরো শতাংশ জমি রয়েছে। যা বর্তমানে স্থানীয় মৃত মীর মোঃ ফখরুক ইসলাম এর ছেলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর চতুর্থ শ্রেণীর কর্মচারী মীর মোঃ আজাদ প্রভাব খাটিয়ে দখল করার পায়তারা করছে। আজাদ প্রথমে রাস্তার পাশে নালা কেটে চলাচল বন্ধের চেষ্টা চালালে চলাচল বন্ধ না হওয়ায় এখন গাছ লাগিয়ে দিয়েছে। অথচ রাস্তাটি তার পাশের একাধিক জমির মালিকের একমাত্র চলাচলের সম্বল।

এব্যাপারে অভিযুক্ত মীর আজাদ বলেন, আমার জমির সামনের রাস্তা আমার। আমি অন্যকে কেন ভোগ করতে দিব।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন বলেন, অভিযোগ পেয়ে এসিল্যান্ডকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝালকাঠিতে সরকারি রাস্তা দখলের অভিযোগ

আপডেট সময় : ০৯:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩