ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গ্যাস না পেয়ে চট্টগ্রামে সিএনজিচালকদের সড়ক অবরোধ মক্কা চুক্তি: তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোট সৌদি, পাকিস্তান ও তুরস্কের ‘মক্কা চুক্তি’ কি ইসরায়েলের জন্য নতুন হুমকি? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে ইরান, দাবি বিশেষজ্ঞের ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ইরানের অস্ট্রেলিয়ার লিড ছোঁয়ার পথে বাংলাদেশ, তামিমের ব্যাটে দারুণ লড়াই ইরান ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম ফ্রান্সের স্টেইনস পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি রাব্বানী খান অশ্লীল কন্টেন্ট নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর

সাংবাদিক নাদিম হত্যা জড়িতদের শাস্তির দাবিতে লালপুরে মানববন্ধন

মোঃ আতাউর রহমান লালপুর ( নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ৩১৫ বার পড়া হয়েছে

সাংবাদিক নাদিম হত্যা জড়িতদের শাস্তির দাবিতে লালপুরে মানববন্ধন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির উপজেলা সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে নাটোরের লালপুরে কর্মরত সকল সাংবাদিক। তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। 

শনিবার  (১৭ জুন)  বেলা ১১ টার সময় লালপুর ত্রিমোহনী চত্বরে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে লালপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা সভাপতি সালাহ উদ্দিন, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী কমিটির সদস্য জামিরুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি  আব্দুর রশিদ , ঢাকা ক্যানভাস লালপুর প্রতিনিধি প্রভাষক আতাউর রহমান, সাপ্তাহিক শহীদ সাগরের ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষক আবদুস সালাম, সাংবাদিক ফারহানুর রহমান রবিন, শিমুল আলী, সজিবুল ইসলাম হৃদয়, শিমুল আলী, আব্দুল জব্বার সুজন, শরিফুল ইসলাম, মিঠুন আলী, নুহুউল্লাহ্ প্রমুখ। 

উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক নাদিম হত্যা জড়িতদের শাস্তির দাবিতে লালপুরে মানববন্ধন

আপডেট সময় : ০৫:১৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩