ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত শুরু বাংলাদেশের, হাসান মাহমুদের ইতিহাস শাড়ি প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা প্রেসিডেন্ট নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি আর্কটিক রুটে নতুন নৌবাণিজ্য পথ তৈরিতে এগোচ্ছে চীন পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী নাসরিন, চার দিনেও মেলেনি সন্ধান চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রচার, থানায় এজাহার বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন বিএনপির দলীয় পদ সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এফওএইচ প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝেবিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ২৯৮ বার পড়া হয়েছে

এফওএইচ প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝেবিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর নগরীর ঝরেপড়া শিশুদের ভবিষ্যৎ উন্নয়ন ও সফলতার লক্ষে কাজ করছে ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফওএইচ)-ইউএসএ নামে একটি সংস্থা। এফওএইচ আমেরিকার অর্থায়নে চলছে নগরীর রবাটসনগঞ্জস্থ এফ ও এইচ প্রাথমিক স্কুল এর মতো প্রতিষ্ঠানটি। হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর তত্ত্বাবধায়নে ও পরিচালনায় এফ ও এইচ প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সকল প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আজ (২ এপ্রিল) রবিবার এফ ও এইচ প্রাথমিক স্কুল চত্বরে আয়োজন করা হয় সকল প্রকার শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের।

রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ মনোয়ারা সুলতানা মলি প্রধান অতিথি থেকে এফ ও এইচ প্রাথমিক স্কুলের প্রায় ১৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পোশাক, জুতা-মুজা, ব্যাগ, পাঠ্যপ্রস্তুক, জ্যামিতি বক্স, খাতা, কলম, রাবার, প্যানসিল, স্কেলসহ সকল প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এ সময় হিটের ভাইস চেয়ারম্যান এম এ বারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফ ও এইচ প্রাথমিক স্কুল এর প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা, হিড এর সহকারী নির্বাহী পরিচালক মোঃ শরফুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা এম.এ আউয়াল, প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাব্বির হোসেন, ক্যাশিয়ার ওয়াকিল আহমেদ মুন্না, এফ ও এইচ প্রাথমিক স্কুল এর সহকারী শিক্ষিকা রওনক সুলতানা, মোনালিসা, নাজনীন নাহার, ফাতেমাতুজ জোহরা ও রানী আক্তার।
অনুষ্ঠানের সভাপতি ও হিটের ভাইস চেয়ারম্যান এম এ বারীর জানান, এ স্কুলটি একটি ব্যতিক্রম স্কুল। কারণ এখানে সমাজের অসহায় পরিবারের শিশুরা পড়াশোনা করে। তারা সম্পূর্ণ বিনা পয়সায় এখানে পড়াশোনা করেন। শুধু পড়াশোনাই নয়, তাদেরকে যাতায়াত ভাড়াও দেয়া হয় এ প্রতিষ্ঠান থেকে।
স্কুলের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা জানান, সমাজে ঝরে পড়া শিশুদের নিয়ে আমরা কাজ করছি। অর্থের অভাবে যে সকল শিশুর লেখাপড়া বন্ধ ছিল, আমরা তাদেরকে নিয়ে এসে সম্পূর্ণ বিনা পয়সায় লেখাপড়া শেখাচ্ছি। যাতে করে তারা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে। নিজের পরিচয় মাথা উঁচু করে বাঁচতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এফওএইচ প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝেবিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ১১:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩