ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ৬ প্রশ্নের জবাব চেয়ে চিঠি বাংলাদেশের স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার দরপত্র আসছে, কেনা হবে রোবটিক সার্জারি মেশিন গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ ২০২৬ স্পোর্টসফেস্টের বিস্তারিত ঘোষণা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় লাফ ফ্রান্সে ম্যাক্রোঁবিরোধী বিক্ষোভ, শনিবার গ্রেপ্তার ১৩৫ স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব উঠেছে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ অক্টোবর থেকে বৃষ্টির সম্ভাবনা, ঘনীভূত হচ্ছে লঘুচাপ ঢাকার ভাটারা থেকে ১৯ পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিজানুর গ্রেপ্তার ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

পত্নীতলায় মেলা দেখে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

পত্নীতলায় মেলা দেখে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় পৃষ্ট হয়ে অনন্ত উরাও (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খরাইল মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত অনন্ত উপজেলার শিহাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের হরেন উরাও এর ছেলে। সে অনন্ত শিহাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার কাঁটাবাড়ী এলাকা বার্নির মেলা দেখা শেষে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিল নিহত অনন্ত। পথিমধ্যে খড়াইল মোড়ে ঐ ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে সে ভ্যান থেকে নেমে ভ্যানটিকে ধাক্কা দিচ্ছিল। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ওই ভ্যানে থাকা অন্য যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পত্নীতলায় মেলা দেখে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

আপডেট সময় : ০৪:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩