ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় লাফ ফ্রান্সে ম্যাক্রোঁবিরোধী বিক্ষোভ, শনিবার গ্রেপ্তার ১৩৫ স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব উঠেছে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ অক্টোবর থেকে বৃষ্টির সম্ভাবনা, ঘনীভূত হচ্ছে লঘুচাপ ঢাকার ভাটারা থেকে ১৯ পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিজানুর গ্রেপ্তার ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের চরফ্যাশন-ঢাকা নৌপথে রোটেশন প্রথায় জিম্মি সাধারণ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে নতুন আইনের পথে পুলিশ, জানালেন আইজিপি মরিনহোর আস্থায় রিয়াল মাদ্রিদে জ্বলে উঠছেন দিয়োমান্দে

২৭ অক্টোবর থেকে বৃষ্টির সম্ভাবনা, ঘনীভূত হচ্ছে লঘুচাপ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাষে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ দিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সোমবারে (২৬ অক্টোবর) বৃষ্টিপাতের এলাকা আরও কিছুটা বিস্তৃত হতে পারে। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর বাইরে অন্যান্য স্থানে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

পরদিন বুধবার (২৮ অক্টোবর) থেকে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে। ঐ দিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে আবহাওয়ার বর্ধিত পাঁচ দিনের শেষদিকে সারাদেশে বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

২৭ অক্টোবর থেকে বৃষ্টির সম্ভাবনা, ঘনীভূত হচ্ছে লঘুচাপ

আপডেট সময় : ০৯:০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬